আদি ভবানীগঞ্জ থেকে গাইবান্ধা: ইংরেজি গভর্ণর জেনারেল ওয়ারেন হেষ্টিংস তার শাসনামলে রংপুর জেলা কালেক্টরেটের আওতায় ১৮৯৩ সালে ২৪ টি থানা প্রতিষ্ঠা করেন। বর্তমান গাইবান্ধা এলাকায় সে সময় ৩টি থানা প্রতিষ্ঠিত হয়। ২৭৮ বর্গমাইল এলাকা নিয়ে গোবিন্দগঞ্জ থানা এবং ১৮৮ বর্গমাইল এলাকা নিয়ে সাদুল্যাপুর থানা গঠিত হয়। দু’টি থানাই প্রতিষ্ঠিত হয় ইদ্রাকপুর পরগনায়। অপর থানাটি প্রতিষ্ঠিত হয় ব্রহ্মপুত্র নদের তীরে পাতিলাদহ পরগনায় ৯৩ বর্গমাইল এলাকা জুড়ে, ভবানীগঞ্জ মৌজায় ভবানীগঞ্জ থানা নামে। রংপুরের কালেক্টর ই-জি গ্লেজিযার এর ১৮৭৩ সালের রিপোর্টে এই তথ্য উল্লেখিত হয়েছে। উক্ত রিপোর্টে আরো বলা হয়েছে যে, রংপুর জেলার সদর থেকে সাদুল্যাপুর থানার দুরত্ব ছিল ৩৮ মাইল, গোবিন্দগঞ্জ ৫৬ মাইল এবং ভবানীগঞ্জের দুরত্ব ছিল ৫৪ মাইল। ইংরেজ শাসনামলে এতদঞ্চলে সংঘটিত সন্ন্যাস বিদ্রোহ, ফকির মজনু শাহ, দেবী চৌধুরানী, ভবানী পাঠকসহ নানা বিদ্যোহীরা তাদের তৎপরতা চালাতেন মুলত: ব্রহ্মপুত্র ও তিস্তা নদীপথে। তদুপরি গাইবান্ধার পাশ্ববর্তী তুলশীঘাটের সাথে সিপাহী বিদ্রোহের কিছুটা সংযোগ ছিল বলে তথ্য পাওয়া যায়। রতনলাল চক্রবর্তী রচিত বাংলাদেশে সিপাহী বিদ্রোহ’ গ্রন্থে লেখা হয়েছে যে, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় একদল বিদ্রোহী সিপাহী রংপুরের দিকে এগিয়ে আসছে খবর পেয়ে রংপুর ট্রেজারীর সম্পদ রক্ষার্থে তৎকালীন কালেক্টর ম্যাকডোনাল্ড ট্রেজারীর সমুদয় মালামাল ঘোড়ার বহরে করে ৪০ মাইল দুরে তুলশীঘাটের গভীর জঙ্গলে লুকিয়ে রাখেন। তখন তুলশীঘাট নামক স্থানটি ঘর তুলশী গাছসহ বিভিন্ন গাছ-গাছালিতে পরিপুর্ণ ঘন জঙ্গল ছিল। আর তুলশী গাছের আধিক্যের কারণেই স্থানটির নাম হয়েছিল তুলশীঘাট। রংপুর জেলা থেকে এই সব এলাকার বিদ্রোহীদের তৎপরতা বন্ধ করা সম্ভব ছিল না। সেজন্য প্রশাসনিক কারণে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেষে ভবানীগঞ্জ থানা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এই ভবানীগঞ্জ থানাতেই এতদঞ্চলের মধ্যে প্রথম ফৌজদারী শাসন ব্যবস্থা চালু করা হয় এবং ১৮৫৮ সালের ২৭ শে ভবানীগঞ্জ নামে এক মহকুমা প্রতিষ্ঠিত হয়। সাদুল্যাপুর ও ভবানীগঞ্জ থানা নিয়ে যাত্রা শুরু হয় মহুকুমা ভবানীগঞ্জের। ১৮২১ সালের ১৩ এপ্রিল গোবিন্দগঞ্জ থানা পাশ্ববর্তী বগুড়া জেলা অন্তর্ভুক্ত হয়। কিন্তু ১৮৭১ সালের ১২ ই আগস্ট গোবিন্দগঞ্জ থানা বগুড়া থেকে বিচ্ছিন্ন হয়ে ভবানীগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত হয়। পর্যায়ক্রমে সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী এবং সর্বশেষে ১৮৭০ সালে সুন্দরগঞ্জ থানা ভাবানীগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত হয়।১৮৭২ সালের প্রথম দিক থেকে ব্রহ্মপুত্র নদীর পুর্বপাড় জুড়ে ভবানীগঞ্জ মহকুমা এলাকায় ব্যাপক নদী ভাংগন শুরু হয় এবং মহকুমা শহর স্থানান্তরিত করা একান্ত অপরিহর্য হয়ে পড়ে। অন্যদিকে রেললাইন প্রতিষ্ঠার কাজ শুরু হলে যোগাযোগের সুবিধার্থে রেল লাইনের কাছাকাছি ভবানীগঞ্জ মহকুমা শহর স্থানান্তরের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। ভবানীগঞ্জ মহকুমা পাতিলাদহ পরগনায় স্থাপিত হলেও মহকুমার পশ্চিমাংশ অর্থাৎ বর্তমান গাইবান্ধা শহর এলাকা ছিল বাহারবন্দ পরগনায় এবং এই দুই এলাকা ছিল দুইজন প্রতিদ্বন্দি জমিদারের আওতাধীন। ভবানীগঞ্জ মহকুমায় ফৌজদারী শাসন ব্যবস্থার আওতায় মহকুমা সদরে ভবানীগঞ্জের জমিদারের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল ফৌজদারী আদালত। নদী ভাংগান মারাত্মক আকার ধারণ করায় ১৮৭৫ সালের শেষ দিকে পাতিলাদহ পরগনার ভবানীগঞ্জ মৌজা থেকে ১২ কিলোমিটার পশ্চিমে রাজা বিরাটের কথিত গো-শালা ও গো-চরনভুমি হিসাবে পরিচিত গাইবান্ধা নামকস্থানে মহকুমা সদর স্থানান্তর করা হয়। ভবানীগঞ্জে মহকুমা থাকাকালীন সেখানে প্রশাসনিক সদর দপ্তর, ডাকঘর, ফৌজদারী আদালত, জেলখানা এবং হাসপাতাল থাকলেও দেওয়ানী আদালত সে সময়ে ছিল মুক্তিপুর পরগনাধীন বাদিখালীতে। ভবানীগঞ্জ মহকুমা সদর থেকে বাদিয়াখালীর দুরত্ব ছিল দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০ কিলোমিটার। পাতিলাদহ এবং মুক্তিপুর পরগনার দুই জমিদারের আভিজাত্যের লড়াইয়ের কারণেই মহকুমা সদর থেকে এতদুরে দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয় বলে জানা যায়। ভবানীগঞ্জ মহকুমা সদর এলাকা ছিল মুলত: এই অঞ্চলের তিন জমিদারের জমিদারীতে। ভবানীগঞ্জসহ পাতিলাসহ পরগণাভুক্ত এলাকা ছিল ঠাকুর পরিবারের জমিদারীতে। বলা হয়ে থাকে এই ঠাকুর পরিবারের প্রসন্ন ঠাকুর ছিলেন কবি রবীন্দ্রণাত ঠাকুর পরিবারের শরীক। পাবনা জেলার কুঠিবাড়ী যেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরদে জমিদারী, তেমনি এই পাতিলাদহ পরগনার জমিদারী লাভ করেন প্রসন্ন ঠাকুরের পরিবার। অন্যদিকে বাহারবন্দ পরগনার অংশটি ছিল কাশিম বাজারের কৃষ্ণ নাথের স্ত্রী মহারানী স্বর্ণময়ীর আওতাধীন জমিদার মনীন্দ্র নন্দীর জমিদারীতে। আর মুক্তিপুর পরগণার অংশটুকু ছিল থানসিংহপুরের জমিদার লাহিড়ী পরিবারের অধীন। তাই ভবানীগঞ্জে ঠাকুর পরিবারের জমিদারীতে মহকুমা সদরসহ ফৌজদারী কোর্ট স্থাপিত হলে থানসিংহপুরের জমিদার ইংরেজ সরকারের সাথে যোগাযোগ করে দেওয়ানী আদালতটি তাদের জমিদারী এলাকা মুক্তিপুর পরগনাধীন বাদিয়াখালীতে স্থাপন করেন।১৮৭৫ সালে নদী ভাঙ্গন কবলিত ভবানীগঞ্জ এলাকা থেকে মহকুমা সদর যখন গাইবান্ধা নামক স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়, তখনভবানীগঞ্জের জমিদার ঠাকুর পরিবার এবং থানসিংপুরের জমিদার লাহিড়ী পরিবারের মধ্যে চরম দ্বন্দ্বের সৃস্টি হয়। উভয় জমিাদর তাদের নিজ নজি জমিদারীতে নতুন মহকুমা সদর স্থাপনের প্রচেষ্টা চালান।কিন্তু সে সময়ের কয়েকজন বিশিষ্ট আইনজীবি এবং করনীয় প্রশাসনিক কর্মকর্তার উদ্যোগে ১৮৭৫ সালে মহারানী স্বর্ণময়ীর দান করা বাহারবন্দ পরগণার গাইবান্ধা নামক স্থানে মহকূমার নতূন প্রশাসনিক ভবন ও আদালত ভবন প্রতিষ্ঠা করা হয়। বাদীয়াখালী থেকে দেওয়ানী আদলত নব-নির্মিত প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয় । এদিকে ভবানীগঞ্জ মৌজাটি ব্রক্ষপুত্রের ভাংগনে বিলীন হতে শুরু করলে মহকূমার নাম পরিবর্তন করে গাইবান্ধা মহকূমা নামকরন করা হয়। তবে মহুকূমার নাম পরিবর্তন এর ক্ষেত্রেও তিন জমিদারের আভিজাত্যের লড়াই মুখ্য ভূমিকা রেখেছে বলে অনেকেই মনে করেন । নতুন নামে, নতুন স্থানে গাইবান্ধ। মহকুমার গোড়াপত্তন হবার পর শহরাঞ্চল গড়ে উঠতে শুরু করে। ১৯০১ সালে গাইবান্ধা মহকুমা শহর এলাকার আয়তন ছিল ২-৩৩ বর্গমাইল এবং শহরের লোকসংখ্যা ছিল মাত্র ১,৬৩৫ জন। গাইবান্ধা শহরের গোড়া পত্তনের পর ধীরে ধীরে জনসংখা বৃদ্ধি পেতে থাকে এবং ১৯২৪ সালে শহর এলাকার জনসংখ্য। বেড়ে দাড়াঁয় ৮ হাজারে । ১৮৭৫ সালে মহকূমা শহর ভবানীগঞ্জ থেকে গাইবান্ধায় স্থানান্তরের সময় মহকুমা প্রশাসক ছিলেন দেলওয়ার হোসেন। আশির দশকে মহকূমা গুলোতে জেলায় রুপান্তরের সিদ্ধান্ত নেয়া হলে ১৯৮৪ সালের ১৫ ই ফেব্রুযারী গাইবান্ধা মহকূমাও জেলায় রুপান্তরিত হয়।
তথ্য: gaibandha.gov.bd;